| | |

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত দুই মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

হাসিবুল হাসান শান্ত

ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত দুই মন্ত্রী। তারা হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে তারা জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এরপর বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, মুক্তিযুদ্ধের ৫৫ বছর পার হলেও রাজাকার ও মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে এখনও নানা বিতর্ক রয়েছে। এসব বিতর্ক নিরসনে সবার সহযোগিতা নিয়ে কাজ করা হবে।

অন্যদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ মন্ত্রণালয়ে কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted