| | |

জাতীয় স্মৃতিসৌধে যুবদলের পরিচ্ছন্নতা কার্যক্রম, প্রশংসা সর্বমহলে

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে সাভারে উপস্থিত হলে সেখানে লাখো মানুষের সমাগম ঘটে। দিনভর জনসমাগমের ফলে স্মৃতিসৌধ এলাকা ও আশপাশের সড়কে ময়লা-আবর্জনার সৃষ্টি হয়।

এ অবস্থায় দৃষ্টান্তমূলক উদ্যোগ নেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। তার নেতৃত্বে যুবদলের শতাধিক নেতাকর্মী শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

টানা শ্রমের মাধ্যমে পুরো এলাকা পরিষ্কার করে আবারও পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনা হয়। এই উদ্যোগে স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা গেছে।

মোহাম্মদ আইয়ুব খান বলেন, “জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। যুবদল সব সময় পরিবেশ ও জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted