শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

জাবিতে ধর্ষণের ঘটনায় মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

হাসিবুল হাসান শান্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-এর এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় প্রশাসনের নীরবতার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখা। একই সঙ্গে সারাদেশে সংঘটিত ধর্ষণের ঘটনার দ্রুত বিচারের দাবি জানানো হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মুখে কালো কাপড় বেঁধে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে তাদের অবস্থান আপসহীন। ঘটনার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বিকার ও রহস্যজনক নীরবতা উদ্বেগজনক বলে উল্লেখ করেন তারা।

জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, এ ধরনের ঘৃণ্য ঘটনার পরও প্রশাসনের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। অপরাধীদের পাশাপাশি তাদের আশ্রয়দাতা ও মদদদাতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের দায় এড়ানোর সুযোগ নেই। সারাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে উপস্থিত অন্যান্য নেতা-কর্মীরাও জাবির ঘটনার পাশাপাশি নরসিংদী, পাবনা ও দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930