| | |

জাবিতে সাইবার বুলিংয়ের অভিযোগে শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

হাসিবুল হাসান শান্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে সাইবার বুলিংয়ের অভিযোগে গোলাম রাব্বানী নামে এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত শিক্ষার্থী গোলাম রাব্বানী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের (৫০ ব্যাচ) শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ২০২১–২০২২ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে গোলাম রাব্বানীর বিরুদ্ধে সাইবার বুলিং, অশালীন ভাষা ব্যবহার এবং হুমকিমূলক আচরণের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ‘শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪(১)(খ) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। সাময়িক বহিষ্কারকালীন সময়ে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবেন না।
এর আগে ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাইবার বুলিং ও অশালীন মন্তব্য করার অভিযোগ করেন গোলাম রাব্বানীর বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ