| | |

জাবির শিক্ষার্থীরা গাঁজা-মদ সেবন করতে পারবেন না

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের গাঁজা ও মদসহ যেকোনো ধরনের মাদক সেবন এবং ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত ‌‘কোনো ছাত্র/ছাত্রী অধ্যাদেশ ২০১৮ এর ৫(দ) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস/বিভাগ/ইনষ্টিটিউট/আবাসিক হলে দেশী/বিদেশী মাদকদ্রব্য যেমন মদ, গাঁজা, ফেনসিডিল, হেরোইন, ইয়াবা বা অন্য যেকোনো ধরনের মাদকদ্রব্য পান/সেবন/ব্যবসা করতে পারবেন না। ’

এতে আরও বলা হয়, মাদকদ্রব্যের সেবন বা ব্যবসা করা একটি শাস্তিযোগ্য অপরাধ। অপরাধের মাত্রা বিবেচনায় এর জন্য সর্বোচ্চ শাস্তি হতে পারে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, কিংবা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ড।

মাদক প্রতিরোধে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ