| | |

মির্জা ফকরুল ইসলাম আলমগীর

জামায়াত গত ১০ বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি

নিজস্ব প্রতিবেদক

মির্জা ফকরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন- ‘জামায়াত গত ১০ বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি।’

তিনি বলেন, ‘একটা ভয়াবহ দানবীয় সরকার ছিল গত ১৫-১৬ বছর। নিজের লোক, দলের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে।’

রাজধানীতে শনিবার (২২ নভেম্বর) এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘ঐকমত্য কমিশন যে পিআরের কথা বলেছেন তা বুঝে না দেশের জনগণ। এতদিন পিআরের কথা বলে এখন সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত।’

তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র থাকলে সবার অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। ছাত্র-জনতা যে পরিবর্তন এনে দিয়েছে এ সুযোগ কাজে লাগাতে চাই।’

বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদে অনেক কিছু এসেছে যেটাতে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল স্বাক্ষর করেনি। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted