| | |

জুলাই সনদে স্বাক্ষর করতে সন্ধ্যায় যমুনায় যাবে এনসিপি

সাভার ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে আজ স্বাক্ষর করবে।  সোমবার (১৬ ফেব্রুয়ারী) দলটির পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ক্ষুদে বার্তায় বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সন্ধ্যা ৬টায় জুলাই সনদে স্বাক্ষর করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন।

প্রতিনিধি দলে থাকবেন সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

এর আগে, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ