শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

বিশেষ অভিযান

জেনেভা ক্যাম্প থেকে অস্ত্র-মাদকসহ ১৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ও ছিনতাই বিরোধী বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তাররা হলেন- মো. মনোয়ার হোসেন (২৪), মো. আবিদ হোসেন (৩২), মো. নুর ইসলাম (২০), মো. বন্যা (৩৬), মো. আ. লতিফ (৫০), মো. আলমগীর (৪০), মো. বুলু (২১), মো. ফিরোজ (২৬), মো. আলামিন (২০), মো. ভুট্টু (৫০), মো. আসলাম (১৬), মো. জাফর (৪০), মো. তাজউদ্দিন (৪০), মো. মাসুম (৩৮), মো. জাবেদ (৪১), মো. মুরাদ (১৮) ও মো. বাবু (৩১)।

শনিবার (৪ অক্টোবর) রাতে যৌথভাবে এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও র‍্যাব-২। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সামুরাই ও ৪ কেজি ৯৬৪ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

রোববার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।

তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় বেশ কয়েকটি ছিনতাইকারী চক্র ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম জড়িয়ে পড়ছে। র‌্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাই ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে স্থানীয় জনসাধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়া থেকে তথ্য পায় র‌্যাব। ফলশ্রুতিতে র‌্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এবং সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল শনিবার রাতে জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধারসহ ১৭ জনকে গ্রেপ্তার করে।

খান আসিফ তপু জানান, গ্রেপ্তাররা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলায় ছিনতাই, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে এবং এসব মামলায় কারাভোগ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930