| | |

জেন-জি’র বিক্ষোভে মাদাগাস্কারের প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালালেন

ডেস্ক রিপোর্ট

ছবি: সংগৃহীত

জেন-জি প্রজন্মের নেতৃত্বে চলা রক্তক্ষয়ী বিক্ষোভের মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা।

সোমবার (১৩ অক্টোবর) বিভিন্ন সূত্রের বরাতে এই খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা সিতেনি র‍্যান্ড্রিয়ানাসোলোনিয়িকো রয়টার্সকে জানান, সেনাবাহিনীর কিছু ইউনিট বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর রোববার রাজোয়েলিনা দেশত্যাগ করেন। তিনি বলেন, “আমরা প্রেসিডেন্সির কর্মীদের ফোন করেছিলাম। তারা নিশ্চিত করেছে, তিনি দেশ ছেড়ে গেছেন।”

এর আগে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল, রাজোয়েলিনা সোমবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তবে পরবর্তীতে তার অবস্থান অজানা হয়ে যায়।

একটি সামরিক সূত্র জানায়, প্রেসিডেন্ট রাজোয়েলিনা রবিবার একটি ফরাসি সামরিক বিমানে মাদাগাস্কার ত্যাগ করেন। ফরাসি রেডিও আরএফআই’র বরাতে জানা যায়, তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছান।

সূত্রটি আরও জানায়, মাদাগাস্কারের সেন্ট মেরি বিমানবন্দরে একটি ফরাসি সেনা বিমান অবতরণের পরপরই একটি হেলিকপ্টার এসে রাজোয়েলিনাকে সেই বিমানে স্থানান্তর করে নেয়।

প্রাক্তন ফরাসি উপনিবেশ মাদাগাস্কারে গত ২৫ সেপ্টেম্বর পানি ও বিদ্যুৎ সংকটের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। তবে অল্প সময়ের মধ্যেই বিক্ষোভটি রূপ নেয় দুর্নীতি, খারাপ শাসন ও মৌলিক পরিষেবার অভাব–এর বিরুদ্ধে বৃহত্তর গণআন্দোলনে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ