| | |

জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোয় সরকারের সমালোচনা জামায়াত নেতার

নাজমুল হুদা

সাভারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁপাইন নিউ মডেল স্কুল মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনগণের ওপর প্রভাব ফেলে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংসদে আলোচনা ছাড়াই মধ্যরাতে নেওয়া হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।

তিনি মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। অন্যথায় সংসদ ও রাজপথে আন্দোলন আরও জোরদার করা হবে।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted