শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ড

টঙ্গীতে দগ্ধ আরেক ফায়ার ফাইটার মারা গেলেন

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মী নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে টঙ্গীর কেমিকেল দুর্ঘটনায় আহত ৪ জনের মধ্যে ২ জন মৃত্যুবরণ করেছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুরুল হুদা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকার সাহারা সুপার মার্কেটসংলগ্ন একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার জন সদস্যসহ মোট পাঁচ জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভর্তি করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফায়ার সার্ভিসের কর্মী শামিম আহমেদ (৪২)।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930