শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭

টাইগারদের সহজ প্রতিপক্ষ মনে করছেন না ডাচ অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১১ বছর পর বাংলাদেশে পা রেখেছে টিম নেদারল্যান্ডস। আর সিলেটের মাঠে এবারই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজ। সবমিলিয়ে টাইগারদের সহজ প্রতিপক্ষ মনে করছেন না ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

যদিও বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে নেদারল্যান্ডসকে আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স।

সিলেটে পা রাখার একদিন পর বৃৃহস্পতিবার (২৮ আগস্ট) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এডওয়ার্ডস বলেন, ‘যদিও আমাদের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো। তবে, এটা অবশ্যই ভিন্ন ফরম্যাট, ভিন্ন দেশ।’ তবে স্বীকার করেন, নিজেদের মাটিতে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ।

আগামী ৩০ অক্টোবর সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডসের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।

স্কট এডওয়ার্ডস জানিয়েছেন, সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে তার দল। তিনি আশা করছেন সিরিজটি হবে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

এডওয়ার্ডসের বিশ্বাস, যে কোনো দলকেই পরাজিত করার সামর্থ্য রাখে নেদারল্যান্ডস। যদিও সিলেটের পিচ সম্পর্কে এখনো তাদের স্পষ্ট ধারণা নেই।

এই সিরিজই বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি মঞ্চ হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের পেস আক্রমণের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সিরিজে সেটিই হতে পারে নেদারল্যান্ডসের জন্য বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, ‘কোনো দেশের বিপক্ষে ভালো রেকর্ড করলে বা জয় পেলে এটা আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। আমি মনে করি, দুই দলেরই আগের দল থেকে অনেক পরিবর্তন এসেছে। তবে আমরা সাম্প্রতিক সময়ে ভালো খেলছি, আত্মবিশ্বাসও আছে।’

এশিয়ার বাইরের দল হিসেবে বাংলাদেশে সিরিজ শুরুর আগেই চ্যালেঞ্জ দেখছেন স্কট। তবে ডাচ অধিনায়ক দ্রুতই বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চান।

অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, বেশিরভাগ সময়ই যখন আমরা কোনো সিরিজের জন্য প্রস্তুতি নেই, তখন প্রথম ম্যাচের আগে সাধারণত দুই বা তিনটি প্র্যাকটিস সেশনই পাই। আমাদের অনেক খেলোয়াড়ের উপমহাদেশে খেলার অভিজ্ঞতা আছে। তাই আমরা অবশ্যই সেই অভিজ্ঞতা কাজে লাগাব। আর যারা নতুন, তাদের প্রস্তুতি দ্রুত এগিয়ে নিতে চেষ্টা করব। তবে হ্যাঁ, এটা অবশ্যই কঠিন, বাংলাদেশে বাংলাদেশকে হারানো সহজ না। অনেক দেশ এখানে এসে ভুগেছে।’

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল বুধবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দুপুরে সিলেটে পৌঁছায় নেদারল্যান্ডস।

এদিকে আজ বিকেলে সিলেটের মাঠে প্রথম দিনের মত অনুশীলনে অংশ নেয় নেদারল্যান্ডস। বেশ ফুরফুরে মেজাজে তাদের দেখা গেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে ঘাম ঝরিয়েছে ডাচরা। সন্ধ্যায় টাইগারদের অনুশীলন শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে তা হয়নি। অবশ্য গত ২০ আগস্ট সিলেটে পৌঁছে প্র্যাকটিস শুরু করেন লিটনরা।

৩০ আগস্ট শুরু হওয়া সিরিজের সবকটি ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরের দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930