সোমবার | ১৮ মে, ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩০ জিলকদ, ১৪৪৭

কোন বয়সীরা কীভাবে নেবে

টাইফয়েডের টিকাদান কার্যক্রম শুরু

ডেস্ক রিপোর্ট

দেশে প্রথমবারের মতো আজ রোববার (১২ অক্টোবর) টাইফয়েডের টিকা দেওয়া শুরু হয়েছে। মাসব্যাপী এই টিকা প্রদান কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

সকালে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লাইন ধরে শিক্ষার্থীদের টিকা নিতে দেখা যায়।

বাসসের খবরে জানা যায়, এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনা মূল্যে এক ডোজ টিকা দেওয়া হবে। জন্মসনদ নেই, এমন শিশুরাও এই টিকা পাবে।

দেশে টাইফয়েডের টিকার এটাই প্রথম ক্যাম্পেইন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পেইনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক্-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সব ছাত্রছাত্রীকে এক ডোজ করে টিকা দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এর বাইরেও সব শিশুকে এই টিকা দেওয়া হবে বাড়ি বাড়ি গিয়ে।

শহর এলাকার পথশিশুদের টিকা দেবে এনজিওরা। ইতিমধ্যে ১ কোটি ৬৮ লাখ শিশু টিকার জন্য নিবন্ধন করেছে। এই নিবন্ধন অব্যাহত আছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031