রবিবার | ৭ জুন, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২০ জিলহজ, ১৪৪৭

ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না : সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট

দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। তবে এ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছে সেনাবাহিনী।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, “বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর কোনো ধরনের হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগেও আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।”

সেনাবাহিনী আরও জানায়, কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা, যা সামগ্রিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে।

পোস্টে আশা প্রকাশ করা হয়, দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হয় এবং এটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্যও ইতিবাচক উদাহরণ সৃষ্টি করবে।

সবশেষে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট সবার প্রতি সেনাবাহিনীর পক্ষ থেকে শুভকামনা জানানো হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930