| | |

ডাকসু নেত্রীর বাসায় আগুন, ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট

উম্মে উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহ নগরীর খাগঢহর এলাকার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে এই ঘটনা ঘটেছে বলে ওই দিন সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

মুসাদ্দিক তার পোস্টে জানান, ‘ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় আজ ভোরে গান পাউডার দিয়ে আগুন দিয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গি লীগ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টের পর বঢ়াপক আলোচনার ঝড় বইছে।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এরপর প্রকৃত ঘটনা জানা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted