| | |

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৩৯

ডেস্ক রিপোর্ট

ফাইল ছবি

বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও পাঁচ জনের। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন নতুন রোগী।

তাতে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৯৯৭ জনে। তাদের মধ্যে ৩৩৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে মশাবাহিত এ রোগ।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের (১৬ নভেম্বর) বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃতদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে একজন, ঢাকা দক্ষিণ সিটিতে দুজন ও ময়মনসিংহ বিভাগে দুজন মারা গেছেন।

এ নিয়ে নভেম্বরের ১৬ দিনে ডেঙ্গুতে ৫৮ জনের মৃত্যু হল; এ মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ১৩৫ জন ডেঙ্গু রোগী।

এ বছর অক্টোবর মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৮০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হন ২২ হাজার ৫২০ জন ডেঙ্গু রোগী, যা এ বছরের সর্বোচ্চ।

এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুন মাসে ১৯ জন, জুলাই মাসে ৪১ জন, অগাস্ট মাসে ৩৯ জন এবং সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যুও হয় ডেঙ্গুতে। মার্চ মাসে এ রোগে কারো মৃত্যু হয়নি।

জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন এবং সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ