| | |

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৯৮৩

ডেস্ক রিপোর্ট

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৩ জন।

এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছরের এখন পর্যন্ত ২৬৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৬৬ হাজার ৪২৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে বলা হয়েছে, নতুন করে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা উত্তর সিটিতে চারজন, ঢাকা দক্ষিণ সিটিতে একজন ও বরিশাল বিভাগের হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

চলতি অক্টোবর মাসের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৭১ জনের মৃত্যু হয়েছে। তার আগে সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি ৭৬ জনের মৃত্যু হয়েছে।

এর আগে অগাস্টে ৩৯, জুলাইয়ে ৪১, জুনে ১৯, মে মাসে তিন, এপ্রিলে সাত, ফেব্রুয়ারিতে তিন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয়েছে এইডিস মশাবাহিত এই রোগে। মার্চ মাসে কেউ মারা যায়নি।

অপরদিকে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১৭৭৩, জুনে ৫৯৫১, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন হাসপাতালে ভর্তি হন। সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং ২৬ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৮১ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted