সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭

ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ৩৫টি অবৈধ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে মহাসড়কের ছোটবলিমেহের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মহাসড়কের পাশে সরকারি জমি দখল করে গড়ে তোলা দোকানপাট ও বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে জানানো হয়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিচ্ছিলেন। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল।

দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভার মডেল মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন জানায়, উচ্ছেদ করা জমিটি সাভার উপজেলা ভূমি অফিসের জন্য নির্ধারিত ছিল।

অভিযানে ভেকু ব্যবহার করে মোট ৩৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পরে জমিটি দখলমুক্ত রাখতে সেখানে উপজেলা ভূমি অফিসের সাইনবোর্ড স্থাপন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন বলেন, মহাসড়ক ও সরকারি জমি দখল করে কেউ অবৈধ স্থাপনা গড়ে তুললে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে কেউ নতুন করে দখলের চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সাভার মডেল থানার পুলিশ সহায়তা করে। স্থানীয়দের মতে, নিয়মিত এ ধরনের অভিযান চললে মহাসড়কে যান চলাচল আরও নিরাপদ হবে এবং সরকারি জমি দখলমুক্ত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031