রবিবার | ১৭ মে, ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৯ জিলকদ, ১৪৪৭

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী ২ বাসের ভয়াবহ সংঘর্ষ

নাজমুল হুদা

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৬ মে) সকালে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ‘স্বপ্ন’ ও ‘পদ্মা স্পেশাল’ নামের দুটি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে স্বপ্ন পরিবহনের যাত্রীরাই বেশি আহত হন। তারা গ্রাফিক্স টেক্সটাইলের কর্মচারী বলে জানা গেছে। সংঘর্ষের পর ওই বাসের চালক গাড়ির ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে স্থানীয় স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান জানান, দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। উদ্ধারকাজ শেষে সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031