| | |

ঢাকা জেলা পরিষদের প্রশাসক হলেন ফেরদৌস মুরাদ

হাসিবুল হাসান শান্ত

ফেরদৌস মুরাদ

ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিসেবে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ নিয়োগ পেয়েছেন। তিনি ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মির্জা ইয়ার হোসেনের পুত্র।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে ইয়াসিন ফেরদৌস মুরাদ একাধিকবার কারাবরণ করেছেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-২০ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার এই নিয়োগে এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে এবং অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted