| | |

ঢাবির হল সংসদ ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে ব্যানার সাঁটানোকে কেন্দ্র করে হল সংসদের সঙ্গে ছাত্রদলের উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার (৫ মে) রাত ১০টার দিকে হলের মূল ফটকে সংসদ নেতারা ব্যানার টানাতে গেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শাহবাগ থানায় মারধরের ঘটনায় মুহসীন হল সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুলহাস আহত হন। সোমবার তার হামলাকারী হিসেবে হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রবিন হোসেনের ছবি সংবলিত একটি ব্যানার হল ফটকে সাঁটানো হয়।

ছাত্রদলের মুহসীন হল শাখার নেতারা তা সরিয়ে ফেললে মঙ্গলবার পুনরায় এ ব্যানার টানাতে যান হল সংসদ নেতারা। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted