শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭

সাভার

তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে সাভারে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সাভার পৌর এলাকার রাজাসন স্কুল মাঠে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটির আয়োজন করেন সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোশারফ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম। তিনি বলেন, সাভার পৌরসভার বয়স ৩৪ বছর হলেও এখনো নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা পুরোপুরি নিশ্চিত হয়নি। দীর্ঘদিন ধরে পৌরবাসী ন্যায্য সেবা থেকে বঞ্চিত হয়ে আছে।

তিনি আরও বলেন, নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে পৌর এলাকার প্রতিটি সড়কের উন্নয়ন ও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য একটি সাভার গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ভোটারদের উদ্দেশে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও দেশের ভবিষ্যৎ রক্ষার প্রতীক। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মদবর, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, পৌর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930