| | |

‘তাহলে কি চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেয়া হলো’, প্রশ্ন জামায়াত আমিরের

সাভার ডেস্ক

ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তার সেই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে ডা. শফিকুর রহমান প্রশ্ন রেখেছেন, ‘তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেয়া হলো।’

পোস্টে জামায়াত আমির আরও লিখেছেন, ‘তাহলে কীভাবে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে?’

চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে লড়াইয়ের পণ করে তিনি বলেন, ‘প্রিয় জনগণ, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি, ইনশাআল্লাহ।’

এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে মন্ত্রী শেখ রবিউল আলম বলেছিলেন, ‘সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ