শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১২ জিলহজ, ১৪৪৭

থানা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

অহিদুর রহমান। ফাইল ছবি

চট্টগ্রামের চকবাজার থানার ভেতর থেকে অহিদুর রহমান (৩২) নামে এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) থানা ব্যারাকের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অহিদুর রহমান চকবাজার থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়।

অহিদুরের কয়েকজন সহকর্মী বলেন, অহিদুরের স্ত্রী ও দুই মেয়ে বরিশালে থাকেন। সেজন্য বরিশালে ফিরে যেতে তিনি আবেদন করেছিলেন। পরিবার থেকে দূরে থাকা এবং আবেদনের অনুমোদন না হওয়ায় কয়েক সপ্তাহ ধরে মানসিক চাপে ছিলেন তিনি।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) নাজির আলী জানান, তিন মাস আগে বরিশাল রেঞ্জ থেকে বদলি হয়ে সিএমপিতে যোগ দেন অহিদুর। গত সেপ্টেম্বরে চকবাজার থানায় পদায়ন হয় তার। তিনি থানার ব্যারাকে থাকতেন। প্রতিদিনের মতো রোববার সকালে গোসল করতে বাথরুমে যান তিনি। আরেকজন পুলিশ সদস্য গোসল করার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে তিনি বাইরে থেকে অনেকক্ষণ ডাকাডাকি করেন। কয়েকবার দরজায় ধাক্কাও দেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাননি তিনি। পরে ওই পুলিশ সদস্য চিৎকার করে অন্যদের ডাকেন। অন্যরা গিয়ে দরজা ভেঙে অহিদুরকে ছাদের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তখন অহিদুরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031