শুক্রবার | ১২ জুন, ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৫ জিলহজ, ১৪৪৭

গ্যাসলাইন লিকেজ

দগ্ধ স্বামীর পর চলে গেলেন স্ত্রী, হাসপাতালে ৩ মেয়ে

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

প্রতীকি ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার একটি বসতবাড়িতে গ্যাসলাইনের লিকেজ থেকে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। বাচা চৌধুরী নামের ওই নারী মারা গেছেন। এর আগে মারা যান তার স্বামী মানব চৌধুরী।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নারী তার স্বামী-সন্তানসহ কাঁচপুর এলাকার অস্থায়ী বাসিন্দা ছিলেন। এ ঘটনায় দগ্ধ তাদের তিন সন্তান হাসপাতালে চিকিৎসাধীন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান বলেন, বাচা নামের ওই রোগী ১টা ৪৫ মিনিটে মারা যান।

এর আগে ৪ সেপ্টেম্বর ভোরে গ্যাসলাইনের লিকেজ থেকে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন। পরে সবাইকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাচা চৌধুরীর স্বামী মানব চৌধুরী মারা যান। বর্তমানে ওই দম্পতির তিন মেয়ে তিন্নি, মুন্নি ও মৌরি চিকিৎসাধীন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930