মঙ্গলবার | ২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭

দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল

ক্রীডা ডেস্ক

ফাইল ছবি

বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি এখন তাইজুল ইসলাম। সাকিব আল হাসানকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুলের উইকেট এখন ২৪৮।

শনিবার (২২ নভেম্বর) মিরপুর টেস্টের চতুর্থ দিনে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল। তাতেই ২৪৭ উইকেট শিকার করে বনে যান টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি।

এর আগে তৃতীয় দিন আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করে ২৪৬ উইকেট নিয়ে ছুঁয়েছিলেন সাকিবকে।

বাংলাদেশের দেওয়া ৫০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ষষ্ঠ ওভারে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল। তাতেই ২৪৭ উইকেট শিকার করে বনে যান টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি। টপকে গেছেন সাকিব আল হাসানকে।

পরের ওভারে এসে তাইজুল তুলে নেন অভিজ্ঞ আইরিশ ব্যাটার পল স্টার্লিংকে। শর্ট লেগে থাকা ফিল্ডার মাহমুদুল হাসান জয়কে ক্যাচ দিয়ে ফেরেন ৯ রান করে। ৫৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তিনি এখন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি

বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষে উঠে আসার পর তাইজুলের উইকেট এখন ২৪৮। এই তালিকায় দুইয়ে থাকা সাকিবের উইকেট ২৪৬। মেহেদী হাসান মিরাজ তিনে অবস্থান করছেন ২০৯ উইকেট নিয়ে। এরপর মোহাম্মদ রফিক, তার ঝুলিতে ১০০ উইকেট। ৭৮ উইকেট নিয়ে পাঁচে মাশরাফি বিন মোর্ত্তাজা।

২০১৪ সালে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তাইজুল ইসলাম।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031