শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

মির্জা ফখরুল

দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েন হাসিনা

নিজস্ব প্রতিবেদক

মির্জা ফকরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়ে নাই।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতামূলক এক কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ভারতে গিয়ে সে আবার শয়তানি শুরু করছে। ওইখানে বসে আওয়ামী লীগ, ছাত্রলীগকে উসকায় দিয়ে বলে তোমরা গোলমাল করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। যদি আপনাদের কারও ওপরে কোন হাত পড়ে, আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন।’

তিনি আরও বলেন, ‘কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গোলযোগ করা যাবে না, কোনো গুজবে কান দেবেন না। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, ঐক্য সমুন্নত আছে।’

বিএনপি মহাসচিব নেতা-কর্মীদের শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করার আহ্বান জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হওয়া যাবে না। তাহলে বিএনপিকেও মানুষ ভালোবাসবে না।’

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না উল্লেখ করে তিনি বলেন, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবো, এখানে কোনো আপস নাই। ড. ইউনূস চেষ্টা করছেন দেশকে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য।

মির্জা ফখরুল জানান, বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930