| | |

দোহারে ২ সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে দম্পতির মৃত্যু

নাজমুল হুদা

ঢাকার দোহারে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বিলাশপুর-রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সালাম শিকদার (৫৫) ও তার স্ত্রী নাসিমা বেগম (৪৫)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে সালাম শিকদারের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা পরিবারের পাঁচ সদস্য আটকা পড়েন। মা নাসিমা ও বাবা সালাম জানালা ভেঙে দুই মেয়ে ও নাতিকে ঘর থেকে বের করে দেন। কিন্তু আগুনের ধোঁয়া ও তীব্রতায় সালাম ও নাসিমা ভেতরেই আটকা পড়ে মারা যান।

খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার জানান, সংবাদ পাওয়ার ৭ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নেভানোর পর ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার করেন।

নিহত দম্পতির মেয়ে জান্নাতুল অভিযোগ করেছেন, ‘ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।’

দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, ‘মনে হচ্ছে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ