শুক্রবার | ১২ জুন, ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৫ জিলহজ, ১৪৪৭

সড়ক দুর্ঘঠনা

ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ সদস্যসহ নিহত ২

হাসিবুল হাসান শান্ত

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘঠনায় পুলিশের এক কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ক্যাভার্ডভানটি জব্দসহ চালককে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবেলের নাম তারেক হোসেন মল্লিক (৩৭)। তিনি ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের সামছুল হক মল্লিকের ছেলে। এছাড়া নিহত আব্দুল কুদ্দুস (৬৫) কুশুরা ইউনিয়নের সিংশ্রী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।

ধামরাই থানার পুলিশ ও স্থানীয়রা জানান, পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত কনস্টেবল তারেক হোসাইন মল্লিক মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে ধামরাইয়ের রাজাপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় পৌঁছালে একটি বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারেক ও বাইসাইকেলের চালক আব্দুল কুদ্দুস সড়কে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই কনস্টেবল তারেক হোসাইন মল্লিক নিহত হন। কুদ্দুসকে গুরুতর আহত অবস্থায় ধামরাই ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খরব পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ধামরাই থানার পুলিশ। এছাড়া কাভার্ডভ্যান চালক শাহীন হাওলাদারকে (৩৫) আটক ও কাভার্ডভ্যান জব্দ করা হয়।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত কুমার মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930