মঙ্গলবার | ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩ | ৩ জিলকদ, ১৪৪৭

ধামরাই

ধামরাইয়ে কোটি টাকার হেরোইনসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ কেতাবুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৪। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৬০ লাখ টাকা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী এলাকায় নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ির ভাড়াটিয়া কেতাবুল ইসলামকে সেখান থেকে হেরোইনসহ আটক করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

র‍্যাব-৪ সিপিসি-২ কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বলেন, “আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জ এলাকায় হেরোইন সরবরাহ করে আসছিল। জব্দ করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৬০ লাখ টাকা।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930