| | |

নাটোরে নিজ হাসপাতাল থেকে চিকিৎসকের গলা কাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নাটোর

নাটোরে বেসরকারি একটি হাসপাতালের নিজ কক্ষ থেকে ডা. মো. আমিনুর ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের মাদরাসা মোড় এলাকার জনসেবা হাসপাতালে তার নিজ কক্ষে থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জনসেবা হাসপাতালের স্বত্ত্বাধিকারী ও জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে জেলা পুলিশ, ডিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। প্রাথমিক ভাবে ধারণা করছি, এটা একটি হত্যাকান্ড। পুলিশ প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted