শুক্রবার | ১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭

সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণ

নাতির পর চলে গেলেন নানি

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নিহত তাহেরা আক্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিনশেড ঘরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এক মাস বয়সী শিশুর মৃত্যুর পর এবার মারা গেলেন তার নানি তাহেরা আক্তার। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে তার মৃত্যু হয়। নিহতের নাম তাহেরা আক্তার (৫০)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের আবাসিক সার্জন হারুনুর রশীদ জানান, ‘তাহেরার শরীরের প্রায় ৪১ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালীও দগ্ধ ছিল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।’

এর আগে গতকাল রোববার ভোরে মারা যায় নিহত তাহেরার নাতি এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন।

বিস্ফোরণের  ঘটনায় শিশুটির বাবা মো. হাসান, মা সালমা বেগমসহ একই পরিবারের আরও সাতজন এখনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকদের ভাষ্য, তাদের মধ্যে দু-তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটে গত শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার রনি সিটি সংলগ্ন জাকির খন্দকারের টিনসেড বাড়ির তিনটি ভাড়াটিয়া কক্ষে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ফ্রিজের কম্প্রেসারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে।

তবে এলাকাবাসীর দাবি, বিস্ফোরণের কারণ তিতাস গ্যাস লাইনের লিকেজ। তাদের ভাষ্য, ঘটনার পর আজও ওই কক্ষের নিচ থেকে বুদবুদ উঠতে দেখা গেছে, যা গ্যাস লিকেজের আলামত হতে পারে।

বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে চাইলে আদমজী ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার মিরন মিয়া বলেন, আমরা এ ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করব। তদন্তের পরই বিস্ফোরণের আসল কারণ জানা যাবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031