| | |

নিখোঁজ যুবকের পায়ের রগ কাটা ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নাটোর

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের তিন দিন পর সোহাগ হোসেন (২৫) নামে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আগ্রাণ এলাকার একটি গাছের শিকড়ের ভেতর থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে পুলিশ। মরদেহের মুখমণ্ডল কিছুটা থেঁতলানো, পায়ের রগ কাটা ও দুই চোখ উপড়ানো ছিল বলে জানিয়েছে পুলিশ।

নিহত সোহাগের মূল বাড়ি রংপুর জেলায়। তিনি তিনি মা ও স্ত্রী-সন্তানসহ বড়াইগ্রাম থানা গেটসংলগ্ন নানাবাড়িতে বসবাস করে আসছিলেন। তিনি গত বৃহস্পতিবার রাতে এক বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে সোহাগের মা আগ্রাণ এলাকায় দুর্গন্ধ পেয়ে কাছে গিয়ে ছেলের লাশ দেখতে পান। লাশ দেখে তাৎক্ষণিক সোহাগের মা জ্ঞান হারান। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস ছালাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ হত্যার কারণ ও হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি গ্রেপ্তার করতে কাজ শুরু করেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted