বৃহস্পতিবার | ৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭

নিজের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের ভেতরে নিজের অস্ত্রের গুলিতে সিপাহী নাসিম উদ্দিন (২৩) নামে এক সদস্য আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে এ ঘ্টনা ঘটে।

১৫-বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার পারিবারিক সমস্যা ছিল। এ কারণে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা যায়, উপজেলার গংগারহাট সীমান্ত ফাঁড়ির জেসিও নং-৯৫৪৬ সুবেদার জাহাঙ্গীর হোসেন কর্তৃক ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ বরাবরে আবেদনের প্রেক্ষিতে জানা গেছে, ১৫-বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের অধিন গংগারহাট সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন সিপাহী মো. নাসিম উদ্দিন। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত নিয়মিত ডিউটির জন্য ইউনিফর্ম পরিধান করে বের হন।

পরে তিনি তার নামে ইস্যুকৃত অস্ত্র নিয়ে নিজ কর্মস্থল গংগারহাট সীমান্ত ফাঁড়ির সৈনিক ব্যারাকের পূর্বপাশে গিয়ে বাউন্ডারির ভেতরে নিজের শরীরে এক রাউন্ড গুলি ফাঁয়ার করে। এতে তার বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে বিজিবির সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিপাই নাসিম উদ্দিন ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে। এ ব্যাপারে ১৫-বিজিবি লালমনিরহাট সুবেদার মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ফুলবাড়ী থানায় শুক্রবার সকালে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

ফুলবাড়ী থানার ডিউটি অফিসার মনজুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত বিজিবি সদস্যের লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে কুড়িগ্রাম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকদিন আগে তিনি ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে আসার পর তিনি এই আত্মহত্যা করেন বলে জানা গেছে। পারিবারিক সমস্যার কারণ হিসেবে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930