শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে বসে সনদ করার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন । তিনি বলেন, নির্বাচন কীভাবে হবে, সে বিষয়ে দলগুলোর বসে একটি সম্মিলিত সনদ প্রণয়ন করা উচিত।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ যে সনদ স্বাক্ষর হলো, তা অনেক দেশকে অনুপ্রাণিত করবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, বিশ্বের অনেক দেশ এটি থেকে শিখতে আসবে। আজ আমরা একটি উদাহরণ তৈরি করেছি এ রকম আরও উদাহরণ তৈরি করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘আমরা আজ এখানে যে ঐক্যের সুর বাজিয়েছি, সেই সুর নিয়েই নির্বাচনের পথে এগোতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তবে চাই এই ঐক্য বজায় থাকুক। সেজন্য রাজনৈতিক নেতাদের একসঙ্গে বসে নির্বাচন সংক্রান্ত একটি সনদ তৈরি করা জরুরি।’

নির্বাচনের পদ্ধতি ও গ্রহণযোগ্যতা নিয়ে ড. ইউনূস বলেন,‘যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার সেই পুরনো জায়গায় ফিরে যেতে হবে। তাহলে লাভ কী হলো?’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930