| | |

ব্রিফিংয়ে শফিকুল আলম

নুরের ওপর হামলা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা তদন্তে এক সদস্যের একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটির প্রধান হিসেবে থাকবেন বিচারপতি আলী রেজা। আগামীকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যমুনার গেটে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা যমুনায় নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার এবং নুরের দুজন সহযোদ্ধার সঙ্গে কথা বলেছেন। তিনি নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে বলেছেন এবং হামলার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

প্রেস সচিব আরও বলেন, সাক্ষাতের সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান— হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে। আগামীকালের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে এবং ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের কাজ সম্পন্ন করবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted