‘বৈষম্য বিরোধী সংস্কার ফোরাম, সুযোগ্য নেতৃত্বে হোক আগামীর স্বপ্নযাত্রা’—এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে হ্যাভী ইকুইপমেন্ট ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা। সভায় বক্তারা নেতৃত্ব ও ঐক্যেই হ্যাভী ইকুইপমেন্ট খাতের অগ্রগতি বলে মনে করেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার ভিশন গ্রুপের পরিচালক মোঃ মুজিবর রহমান। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী মোঃ সানোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুল খালেক, মোঃ আশরাফুজ্জামান ও মোঃ দেলোয়ার হোসেন।
সভায় বক্তারা বলেন, সুষ্ঠু ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য গড়ে তোলা গেলে হ্যাভী ইকুইপমেন্ট খাতকে আরও গতিশীল ও সমৃদ্ধ করা সম্ভব। তারা খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, সুযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
এ সময় বক্তারা ব্যবসায়ীদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেন। তারা আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়েই এই খাতকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভে রূপান্তর করা যাবে।
সভা শেষে অংশগ্রহণকারীরা বলেন, এই ধরনের সংলাপ ও মতবিনিময় আগামীতে নিয়মিত আয়োজন করা প্রয়োজন, যেন ব্যবসায়ী সমাজ একক নেতৃত্ব ও অভিন্ন লক্ষ্যে কাজ করতে পারে।










