শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মিলল পোড়া মরদেহ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভার পৌর এলাকার একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে আগুনে পোড়া ও অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার একটি টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, দুপুরের দিকে স্থানীয়রা কমিউনিটি সেন্টারের ভেতরে এক ব্যক্তির আগুনে পোড়া মরদেহ দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাদের শেখ বলেন, নিহত ব্যক্তির শরীর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ৫ থেকে ৭ দিন আগের হওয়ায় পচন ধরেছে। নিহতের পরনে ছিল জিন্সের প্যান্ট ও জ্যাকেট।

তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অবহিত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930