| | |

চট্টগ্রামের পটিয়া

পর্যটকবাহী ঢাকাগামী ট্রেনের ইঞ্জিন থেকে ১৮ বগি বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বগি। ছবি : সংগৃহীত

কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের বাফার হুক ভেঙে গিয়ে ১৮টি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সোমবার রাত ১০টা ১০ মিনিটে চট্টগ্রামের পটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাত ১১টা পর্যন্ত বগিগুলো রেললাইনে দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম নগরের পাহাড়তলী থেকে উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়। ট্রেনটিতে প্রায় ৯০০ যাত্রী ছিলেন।

পটিয়া রেলস্টেশনের স্টেশনমাস্টার রাশেদুল আলম জানান, পর্যটক এক্সপ্রেস চন্দনাইশের দোহাজারী অতিক্রম করে পটিয়ায় প্রবেশের সময় ইঞ্জিনের বাফার হুক ভেঙে যায়। ঘটনাস্থল পটিয়া স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে। যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ের নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

ছবি :  সংগৃহীত

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান রাত ১১টার দিকে জানান, চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। সাড়ে ১১টার মধ্যে এটি পৌঁছাবে। এরপর ট্রেনটিকে চট্টগ্রামে নিয়ে আসা হবে, পরে ঢাকার উদ্দেশে ছেড়ে দেওয়া হবে।

এর আগে গত ২৬ জুলাই কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের গার্ড ব্রেক বগির হুক ভেঙে গিয়ে সেটি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনাটি ঘটে চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী স্টেশনে। প্রায় ৩০ মিনিট ট্রেনটি সেখানে আটকে ছিল। পরে বিচ্ছিন্ন বগি ফেলে মূল ট্রেন চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted