বৃহস্পতিবার | ৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭

পশ্চিম আফ্রিকা উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে নিহত অন্তত ৭০

ডেস্ক রিপোর্ট

পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে অভিবাসন প্রত্যাশীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন প্রত্যাশীদের ইউরোপ যাত্রার জনপ্রিয় এ রুটে দুর্ঘটনায় একসঙ্গে এতজনের প্রাণহানি খুব একটা দেখা যায়নি, বলেছে বার্তা সংস্থা রয়টার্স।

গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বুধবার (২৭ আগস্ট) ভোরের আগে মৌরিতানিয়া উপকূলের কাছে নৌকাটি ডুবে যায়।

এটি গাম্বিয়া থেকে রওনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আরোহীদের বেশিরভাগই ছিলেন গাম্বিয়া ও সেনেগালের নাগরিক।

নৌকাটি আনুমানিক দেড়শ জন যাত্রীকে বহন করছিল, তার মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধ ও বৃহস্পতিবার মৌরিতানিয়ার কর্তৃপক্ষ ৭০টি মৃতদেহ উদ্ধার করেছে। তবে নিহতের সংখ্যা শতাধিক বলে প্রত্যক্ষদর্শীরা ধারণা দিয়েছেন, বলা হয়েছে বিবৃতিতে।

নিখোঁজদের বেশিরভাগই মারা গেলে বলে আশঙ্কা করা হচ্ছে।

পশ্চিম আফ্রিকার উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জ পর্যন্ত আটলান্টিকের এই রুটটি সাধারণত স্পেনে পৌঁছাতে আগ্রহী আফ্রিকানরা ব্যবহার করে থাকে। এই পথে অভিবাসন প্রত্যাশীদের প্রাণহানির খবরও নিয়মিত পাওয়া যায়।

ইউরোপীয় ইউনিয়নের হিসাবে, গত বছর ক্যানারি দ্বীপপুঞ্জে রেকর্ড ৪৬ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী নেমেছে। আর সেখানে পৌঁছানোর চেষ্টায় মৃত্যু হয়েছে ১০ হাজারের বেশি মানুষের, এই সংখ্যা ২০২৩ সালের তুলনায় ৫৮ শতাংশ বেশি বলে জানিয়েছে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কামিনান্দো ফ্রন্তেরাস।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930