শনিবার | ২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮

পাকিস্তানে ওয়াটার ক্যানন স্যালুটে বাংলাদেশ বিমানকে সংবর্ধনা

সাভার ডেস্ক

পাকিস্তানের আকাশে দীর্ঘ ১৪ বছর পর আবারও উড়ল বাংলাদেশের বিমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বাংলাদেশ বিমানের ‘বিইজি ৩৪১’ ফ্লাইটটি ঢাকা থেকে সরাসরি উড়ে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঐতিহাসিক এই ফ্লাইটকে ঐতিহ্যবাহী ‘ওয়াটার ক্যানন স্যালুট’ দিয়ে স্বাগত জানানো হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানায়, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এদিকে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) এক বিবৃতিতে বলেছে, এই ফ্লাইট দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ বিমানের বিইজি ৩৪১ ফ্লাইটটি বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং পাকিস্তান সময় রাত ১১টা ৩ মিনিটে করাচিতে পৌঁছায়।

এর আগে চলতি মাসের শুরুতেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরুর ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়, ‘পূর্ণ আসন’ নিয়ে উদ্বোধনী এই ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে।

উদ্বোধনী ফ্লাইটে বিদায় জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930