| | |

পা ভেঙে বিশ্রামে জাহারা মিতু

বিনোদন ডেস্ক

জাহারা মিতু। ফাইল ছবি

অভিনেত্রী জাহারা মিতু পড়ে গিয়ে পা ভেঙেছেন। চিকিৎসকের পরামর্শে তিনি বর্তমানে বাসায় এক মাসের বিশ্রামে আছেন।

ঘরে বিশ্রামে থাকলেও বোনের আগ্রহে পা ভাঙা অবস্থাতেই কক্সবাজারে ঘুরে এসেছেন অভিনেত্রী। মিতু বলেন, ‘বাসায় হঠাৎ করে পড়ে গিয়েছি। তারপর আস্তে আস্তে প্রচণ্ড ব্যথা অনুভব করি। হাসপাতালে চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে আছি। এদিকে বোন দেশের বাইরে থেকে এসেছে। বলল ‘চল কক্সবাজারে বেড়াতে যাই’। তাই তাকে সঙ্গ দিতে পা ভাঙা নিয়েই চলে গিয়েছিলাম।’

এদিকে কাজের বিষয়ে জানতে চাইলে জাহারা মিতু জানান, তিনি জাতীয় নির্বাচন শেষ হওয়ার অপেক্ষা করছেন। কারণ তার মতে, নির্বাচনের পর হয়তো দেশের সার্বিক পরিস্থিতি পুরোপুরি অনুকূলে আসবে। তিনি বলেন, ‘বেশ কয়েকটা সিনেমার ব্যাপারে কথা চলছে। কিন্তু এই মুহূর্তে কাজ করতে চাই না। কারণ এখন কেউই কাজ করছে না। শুধু শুধু ঘোষণা দিয়ে তো লাভ নেই। নির্বাচন শেষে দেশের পরিস্থিতি কেমন হয় সেটার ওপরই নির্ভর করছে কবে কাজে ফিরবো বা ফিরবো কি না।’

এদিকে জাহারা মিতু অভিনীত ‘আগুন’ সিনেমাটি মুক্তি অপেক্ষায় রয়েছে। এতে তিনি শাকিব খানের বিপরীতে জুটি হয়েছেন। এ সিনেমার শুটিং শেষ হয়েছে। গানের কিছু কাজ বাকি আছে। তবে ছবিটি কবে মুক্তি পাবে তা এখনো নিশ্চিত নয়। এ ছবির পরিচালক বদিউল আলম খোকন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ