| | |

মুফতি রেজাউল করীম

পিআর পদ্ধতিতে জবাবদিহিতামূলক সরকার হবে

জেলা প্রতিনিধি, বরিশাল

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন পিআর পদ্ধতিতে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে।

রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় বরিশালের মুলাদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না।  জবাবদিহিমূলক সরকার কায়েম হবে।

 একটি সুন্দর দেশ গঠন হবে।  জবাবদিহিতার অভাবেই ফ্যাসিবাদ তৈরি হয়।  পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতার কেন্দ্রীকরণ কমে আসবে এবং সংলাপের সংস্কৃতি সৃষ্টি হবে।  তাছাড়া প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে।

 সকল দল-মতের প্রতিনিধিত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সরকার তৈরি হবে। ’

চরমোনাই পীর আরও বলেন, ‘১৫ বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনো দেশকে অনিরাপদ করে রেখেছে। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেওয়ার পাঁয়তারা করে যাচ্ছে।  তাই রাজনৈতিক দলগুলোকে নিজ দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সমালোচনায়, বক্তব্যে ও মন্তব্যে শিষ্টাচারের প্রতি লক্ষ রাখতে হবে।  কারণ কোন অবস্থাতেই পতিত ফ্যাসিবাদকে কোন সুযোগ করে দেওয়া যাবে না। ’

তিনি বলেন, ‘আমরা ছোটবেলা থেকে দেখেছি মুলাদীর মাটি ইসলামের ঘাটি। সুতরাং কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আপনারা এবার ইসলামের পক্ষে রায় দিয়ে দেশ গঠনে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বকে সুযোগ দিন। ’

সমাবেশে চরমোনাই পীর বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে হাতপাখার সংসদ সদস্য প্রার্থী হিসেবে বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলামের নাম ঘোষণা করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, কেন্দ্রীয় শ্রমিক নেতা হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ বরকত, বরিশাল জেলার ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, বরিশাল জেলা ইমাম সমিতির সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা ইসমাঈল হোসেন।  ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা সভাপতি এফএম মাইনুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আবুল কাশেম জিহাদীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ড নেতারা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ