| | |

পিরোজপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরের নাজিরপুরের শাঁখারীকাঠী ইউনিয়নের কালিগঙ্গা নাদীতে শ্যামা পূজা উপলক্ষ্যে এক কিলোমিটার দীর্ঘ ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে শাঁখারীকাঠী সর্বজনীন শ্রী শ্রী কালি মন্দিরের আয়োজনে কালিগঙ্গা নদীতে শাঁখারীকাঠী বাজার এর পাশ থেকে এক কিলোমিটারব্যাপী অনুষ্ঠিত এ নৌকা বাইচ দেখতে উৎসবমুখর পরিবেশে কয়েক হাজার লোক নদীর দুপাশে ভিড় জমায়।
শ্যামা পূজা উপলক্ষ্যে গ্রামীণ ঐতিহ্য নৌকা বাইচ দেখতে বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার দর্শনার্থী কালিগঙ্গা নদীতে ট্রলার নিয়ে ভ্রমণ করেন এবং নদীর দুপাশে ভিড় জমায়।

নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, নাজিরপুর উপজেলার বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপার, শাঁখারীকাঠী সর্বজনীন শ্রী শ্রী কালি মন্দিরের সভাপতি অনুপ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক গৌতম হালদার, শাঁখারীকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম রেজাউল করিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান।

নৌকা বাইচ অনুষ্ঠানে ৮টি বাইচের নৌকা অংশগ্রহণ করে। পাশাপাশি শতাধিক ট্রলার নৌকা নিয়ে কয়েকশত দর্শনার্থীরা নদীতে বাইচের নৌকার সাথে অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ