| | |

পুরান ঢাকায় ১৪ তলা ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে বাবুবাজারের হাজী টাওয়ার নামের ১৪ তলা ভবনের ছয়তলায় আগুন লাগে। ৯ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়- মঙ্গলবার ভোরে রাজধানীর বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলার হাজী টাওয়ার (১৪ তালা) ভবনের ৬ তালায় আগুন লাগার খবর পাওয়া যায়। সকাল পৌনে ৭টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন নিয়ন্ত্রণে সদরঘাট ফায়ার স্টেশনের ২টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫ টি ও সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৯ টি ইউনিট কাজ করে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আর আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়েছে ৮টা ১০ মিনিটে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের (মিডিয়া) কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, বাণিজ্যিক ভবনটির উপরে আবাসিক ভবন রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে কোনো হতাহত নেই।

বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ