শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

পুলিশকে কামড়ে পালালেন ছাত্রদল নেতা

জেলা প্রতিনিধি, বরিশাল

বরিশালে পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়েছে মাসুম হাওলাদার নামে এক ছাত্রদল নেতা। এ সময় মাসুম ও তার স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়। মাসুম বরিশাল মহানগরীর ১০ নাম্বার ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

শনিবার (১৫ নভেম্বর) সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৫ জনকে আসামি করে কোতয়ালী থানায় মামলা করেছেন টিএসআই মাহাবুব আলম। মামলায় আরও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শুক্রবার রাত ২টার দিকে নগরীর ভাটারখাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আসামি ঘটনার সময় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- বরিশাল নগরীর ভাটারখাল এলাকার রুস্তম হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার, পালিয়ে যাওয়া মাসুমের স্ত্রী রিমি বেগম, একই এলাকার রিফাত ও শিল্পি আক্তার।

মামলা সূত্রে জানা যায়- চলতি বছর দায়ের হওয়া একটি মামলার আসামি ছাত্রদল নেতা মাসুম হাওলাদার। পুলিশের একটি দল তাকে গ্রেফতার করতে ভাটারখাল এলাকায় যায়। তখন পুলিশের উপস্থিতি দেখে মাসুম ও তার পরিবারের সদস্যরা অতর্কিত হামলা চালায়। এ সময় ৬০ থেকে ৭০ জন ব্যক্তি মিলে লাঠি দিয়ে পিটিয়ে ও ইট ছুড়ে চালানো হামলায় এসআই নাসিম হোসেনসহ তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় মাসুম পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে গেলেও চারজনকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930