শনিবার | ২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭

পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার, ৫০৮ লিটার মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫০৮ লিটার চোলাই মদসহ সুখেন চাকমা (৩০) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম। তিনি জানান, শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বুড়ির বাজার বাগানবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এসআই মো. মতিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল ওই এলাকার আজিজ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে সুখেন চাকমাকে গ্রেপ্তার করে। সে ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

গ্রেপ্তার সুখেন চাকমা রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানার নবপেরাছড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম কালাঠেঙা।

গোয়েন্দা পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে বিপুল পরিমাণ ৫০৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

ডিবি উত্তর পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুখেন চাকমা স্বীকার করেছে যে, সে একজন পেশাদার মাদক কারবারি এবং দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদের ব্যবসা করে আসছিল।

এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031