| | |

ময়মনসিংহ

পুলিশ বক্সের সামনে যুবদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি, ময়মনসিহ

ময়মনসিংহে পুলিশ বক্সের সামনে ছুরিকাঘাতে খুন হয়েছেন রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নামে এক যুবদলকর্মী।

বুধবার (২৬ নভেম্বর) বিকাল তিনটার দিকে নগরীর পাটগুদাম বীজ মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদ নগরীর কালিবাড়ি এলাকার সাইদুল হক খানের ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিক উদ্দিন বলেন, রিয়াদের হাঁটুর ওপরে ছুরিকাঘাত করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

নিহতের বাবা সাইদুল হক অভিযোগ করেন, ছুরিকাঘাতের পর তার ছেলে অস্থায়ী পুলিশ বক্সের ভেতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে ছিল, কিন্তু কেউ উদ্ধার করেনি। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি বলেন, ‘আমার ছেলে যুবদল নেতা ইনছানের সঙ্গে রাজনীতি করত।’

মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইনছান হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, এলাকায় সক্রিয় একটি ছিনতাইকারী চক্রের মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ