রবিবার | ৭ জুন, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২০ জিলহজ, ১৪৪৭

সাভার

পেট্রোল পাম্পে তেলের কৃত্রিম সংকটের অভিযোগ, ভোগান্তি

হাসিবুল হাসান শান্ত

সাভারের বিভিন্ন পেট্রোল পাম্পে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে। একই সঙ্গে সরকারি নির্দেশনা না মেনে সীমিত পরিমাণে তেল বিক্রির কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ চালক ও যাত্রীরা।

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে সাভারের বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা–আরিচা মহাসড়কের সাভারের আনন্দপুর এলাকার এস. আই. চৌধুরী ফিলিং স্টেশনে ১০০ টাকার বেশি অকটেন বিক্রি করা হচ্ছে না। অপরদিকে পাকিজা মোড় এলাকার আফজাল ফিলিং স্টেশনে ২০০ টাকার বেশি অকটেন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এছাড়া রেডিও কলোনি এলাকার শাহরিয়া পেট্রোল পাম্পে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

একই ধরনের পরিস্থিতি দেখা গেছে হেমায়েতপুর ও বাইপাইল এলাকার আরও দুটি পেট্রোল পাম্পেও।

বাইকচালক মামুন হোসেন অভিযোগ করে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী দিনে একবার দুই লিটার অকটেন পাওয়ার কথা থাকলেও পাম্পগুলো ১০০ টাকার বেশি তেল দিচ্ছে না। এতে করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।

আরেক ক্রেতা রবীন্দ্রনাথ রায় বলেন, পেট্রোল পাম্পের লোকজনের কাছে আমরা জিম্মি হয়ে পড়েছি। তারা নিজেদের ইচ্ছামতো তেল বিক্রি করছে, ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে।

তবে এ বিষয়ে এস. আই. চৌধুরী ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অমান্য করার কোনো সুযোগ নেই। শনিবার থেকে উপজেলা প্রশাসন বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করবে এবং কেউ নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930