শনিবার | ২৫ এপ্রিল, ২০২৬ | ১২ বৈশাখ, ১৪৩৩ | ৭ জিলকদ, ১৪৪৭

তিন দফা দাবি

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক

শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: ফোকাস বাংলা

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকি প্রাদান করার প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।

তিন দফা দাবি নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেছেন ‎বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যাল (বুয়েট) ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকি প্রাদান করার প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।

শিক্ষার্থীদের দাবি, বুয়েট শিক্ষার্থী রোকনের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি যারা দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া, প্রকৌশল খাতে তিন দফা সংস্কারের উদ্দেশ্যে কমিশন গঠন করার বিষয়েও দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো:

‎ ১. নবম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এ পদে নিয়োগ দিতে হবে।

‎ ২. ১০ম গ্রেডে ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। অন্যথায় এই পদবি ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

‎এর আগে গতকাল (২৫ আগস্ট) ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। আজ শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে শাহবাগসহ আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930